মাগুরানিউজ.কমঃ
দুদিন পরই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি। পয়লা জুন বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। আইসিসি র্যাঙ্কিং এর সেরা আটটি দল এই টুর্নামেন্টে খেলবে। ফলে প্রতিটি ম্যাচেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
পয়লা জুন থেকে শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত লন্ডনের দ্যা ওভাল, বামিংহামের এজবাস্টন ও কার্ডিফ স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


