আম-লিচু নিয়ে বেজায় ব্যস্ত মাগুরার ক্ষুদে ব্যবসায়ীরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

কুড়িয়ে পাওয়া আম-লিচু নিয়ে ব্যস্ত মাগুরার ক্ষুদে ব্যবসায়ীরা। গ্রামে গেলেই চোখে পড়ছে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের ব্যস্ততা। তারা ঝরে যাওয়া আম-লিচু সংগ্রহ করতে ব্যস্ত সময় কাটাচ্ছে।

বাড়িতে ব্যবহার করা বিভিন্ন ধরণের তৈজসপত্রে আম ও লিচু ভরে নিয়ে এসে অনেকে বসেছে রাস্তার ধারে। পসরা সাজিয়ে বসে থাকার দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। এ যেন এক অন্য রকম উৎসব।

এমনই দৃশ্য চোখে পড়ে আম ও লিচুর জন্য বিখ্যাত সদর উপজেলার ইছাখাদা এলাকায়।

আম ও লিচু বাগানের মালিকরা জানান, শিশুরা আম-লিচু সংগ্রহ করে প্রতিদিন কিছু টাকা পায়। এই টাকায় শিশুরা নতুন পোশাক কেনার পাশাপাশি  অনেক শিশু তাদের পড়া লেখার জন্য খাতা কলম, প্রাইভেটের বেতন ও স্কুলের বেতন দিয়ে থাকে। এখন রোজার জন্য স্কুল বন্ধ তাই ব্যস্ততা একটু বেশিই।

ছবি- সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: