মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন কর্মকাণ্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রান্ডিং নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সভায় জেলা উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


