মাগুরায় ছাত্রীকে উত্যক্ত করায় শিক্ষক বরখাস্ত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ছাত্রীকে উত্যক্ত করায় শিক্ষককে বরখাস্ত করেছে কতৃপক্ষ। এ ঘটনা ঘটেছে মাগুরার শালিখা উপজেলার নাঘোসা আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। ৮ম শ্রেনীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেয়া ও উত্যক্ত করার অভিযোগে ওই সহকারি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রীর নানা আছাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে আজ মঙ্গলবার স্কুলের ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

আছাদুজ্জামান গণমাধ্যমে জানিয়েছেন– নাঘোসা আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ হামিদ বিশ্বাস বিয়ের প্রলোভন দিয়ে প্রায়ই তার নাতনিকে নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। প্রাথমিক ভাবে মৌখিক নিষেধ করলেও তিনি তা না শুনে আরো বেশী বেপরোয়া হওয়ায় বাধ্য হয়ে তিনিউপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবকেরা স্কুল ঘেরাও করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজ-উদ-দৌল্লা দ্রুত বিদ্যালয়ে উপস্থিতি হয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠকে অভিযোগ সংক্রান্ত বিষয়ে শুনানীর পর স্কুলের সহকারি প্রধান শিক্ষক আঃ হামিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: