মাগুরাতে টক অব দ্য টাউন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছে এক ব্যক্তি। যে ঘটনা মাগুরাতে গতকাল রাত থেকে টক অব দ্য টাউন। বৃহস্পতিবার রাতে চাকরির জন্য ডিসিকে ঘুস দিতে গিয়ে তৌহিদুর রহমান নামে ওই ব্যক্তি আটক হয়েছে। তৌহিদুর রহমান ফরিদপুরের মধুখালি উপজেলার কুরানিয়ার চর এলাকার বজলুর রহমানের ছেলে।

মাগুরা জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর বিভিন্ন গ্রেডের শূণ্যপদে কিছু সংখ্যক লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। ২৬ মে শুক্রবার উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনেচ্ছুকদের উপস্থিত হওয়ার কথা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সার্টিফিকেট সহকারি পদে নিয়োগ পেতে ইচ্ছুক এক আবেদনকারীর পক্ষে তৌহিদুর রহমান নামে ওই ব্যক্তি ৫ লাখ টাকা নিয়ে মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমানের অফিস কক্ষে দেখা করেন। এই সময় জেলা প্রশাসকের অফিসিয়াল সেলফোনে একটি কল আসে। তিনি নিজেকে অর্থমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে আগন্তুক ব্যক্তি তৌহিদুর রহমানের কাছ থেকে টাকাগুলোর বুঝে নেওয়ার পাশাপাশি ওই পরীক্ষার্থীর চাকরি নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। এ ঘটনার পর জেলা প্রশাসক তার গানম্যানকে ডেকে আগন্তুক ব্যক্তি তৌহিদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঢাকার কেএসএমআর ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমান তার হাতে নগদ ৫ লাখ টাকা দিয়ে সেগুলো মাগুরা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে পুলিশের হাতে আটক তৌহিদুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, জেলা প্রশাসকের কাছ থেকে খবর পেয়ে তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে নগদ ৫ লাখ টাকাসহ আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: