যুদ্ধ জয়ের স্বপ্ন পুরন….

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

নতুন আশায় এগিয়ে যাবার পাশাপাশি জীবন যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছে মাগুরার এতিম ও অসহায় ৭৫ জন প্রতিবন্ধী। সম্প্রতি এদের মাঝে ৭৫ টি উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করেছে এতিম ট্রাষ্ট্র ফাউন্ডেশন নামে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বুধবার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী এতিম ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন এতিম ট্রাষ্ট্র ফাউন্ডেনের সাধারণ সম্পাদক মুহম্মদ আবুল হাসান, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশনের জেলা চেয়ারম্যান সেলিম রেজা, মানবাধিকার কর্মী রেহেনা খাতুন, সমাজ সেবক এস এম আকরাম হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী এতিম ও অসহায় ব্যক্তি ছাড়াও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগিদের জন্য ৪টি হুইল চেয়ার এবং ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যও ১টি করে হুইল চেয়ার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: