দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করবে জেলা প্রশাসন- জেলা প্রশাসক মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সকল প্রকার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করবে জেলা প্রশাসন। সেই লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন বলে জানালেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান মঙ্গলবার বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে দূর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি বাস্তবায়নের সকল শ্রেণী পেশার মানুষের সহাযোগিতা চেয়েছেন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হক ও মাহবুবুর রহমান।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরি, সাধারণ সম্পাদক শামিম খান, সাইদুর রহমান, আরজু সিদ্দিকী, কবির হোসেন, অলোক বোসসহ আরো অনেকে।

স্থানীয় সাংবাদিকরা জেলায় বিরাজমান বিভিন্ন সমস্যা, অনিয়ম, দূর্নীতি’র তথ্য তুলে ধরার পাশাপাশি সমস্যা নিরসনের নানা উদ্যোগের বিষয় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: