মাগুরানিউজ.কমঃ
তীব্র তাপাদাহে পুড়ছে মা। মাথার উপর গনগনে সূর্য। ঝিম ধরানো রোদে তেতে উঠেছে সব কিছু। অসহনীয় গরমে মাগুরাসহ সারা দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই অবস্থায় পাখা বা এসি ছাড়া ঘরে টেকাই দায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই একটু শান্তির আশায় শহরবাসীর অনেকেই ছুটছেন পাখা বা এসির দোকানের দিকে।
বাজার ঘুরে দেখা গেছে, এই গরমে ইলেকট্রিক পণ্য বিকিকিনির মার্কেটগুলো বেশ সরগরম। ক্রেতারা গরমের উত্তাপ থেকে বাঁচতে এই মার্কেট ওই মার্কেট ঘুরে বেড়াচ্ছেন। কিনছেন এটা ওটা। তবে কেউ কেউ অভিযোগ করেছেন সুযোগ পেয়ে দাম বাড়িয়েছেন অসাধু বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, পূর্ণ বিক্রির মৌসুম শুরু হয়েছে, দাম বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন।


