তীব্র রোদে পুড়ছে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

আগুন ঝরা আবহাওয়ায় তেঁতে উঠেছে মাগুরা। সূর্যের দহনে শহরবাসীর প্রাণ এখন যায় যায় অবস্থা। প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। মাগুরা শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় ও ফুটপাতে ঠান্ডা পানীয় বিক্রির দোকানগুলোতে বিক্রি কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বেড়েছে তরমুজ, ডাব, লেবুর শরবতের কদরও।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন বাজার, ফলের দোকান এবং ফুটপাতে স্তুপ করে বিক্রি হচ্ছে তরমুজ। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। তবে ক্রেতারা জানিয়েছেন অন্যান্য দিনের তুলনায় তরমুজের দাম বেশি। এছাড়া প্রচন্ড গরম পড়ায় চাহিদাও বেড়ে গেছে। তাই পাইকারী  আড়তেও তরমুজের দাম বৃদ্ধি পাওয়ায় তারা বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।

আব্দুল করিম নামের একজন রিক্সা চালক বলেন, এই খাড়া রোদে রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে যাই। শরীরটা জুড়ানোর জন্য তরমুজ খেতে মন চাইলেও বেশি দামের কারনে কেনার সামর্থ থাকে না। তাই কয়েকজন মিলে টাকা উঠিয়ে তরমুজ খাচ্ছি।

এদিকে, দিনভর কাঠ ফাঁটা রোদ ও অসহনীয় গরমে শহরের প্রতিটি দোকানে নানা মূল্যের অভিজাত শ্রেণীর বাহারী আইসক্রীমসহ ঠান্ডা পানীয় বিক্রির ধুম পড়ছে। একটু খানি স্বস্তি পেতে যে যার সাধ্যমত মূল্য দিয়ে ঠান্ডা পানীয় পান করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: