শ্রম-ঘামে জীবনের জয়গানের দিন

মাগুরানিউজ.কমঃ

জয় মিত্র –

যাদের পেশির ঘাম নিংড়ানো শ্রমে এগিয়ে যায় সভ্যতার চাকা, তাদের অধিকার আদায়ের স্মৃতিময় উজ্জ্বল দিন সোমবার (১ মে) মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রম-ঘামের জীবনের জয়গানের দিন। পৃথিবীর দেশে দেশে বঞ্চিত শ্রমজীবীদের অধিকার ফিরে পাওয়ার প্রেরণার দিনও আজ।

১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা, মজুরি বৃদ্ধি, কাজের উন্নততর পরিবেশ ইত্যাদির দাবিতে একটি শ্রমিক সংগঠন শিল্প ধর্মঘটের ডাক দেয়। আন্দোলন দমাতে গুলিবর্ষণ করে পুলিশ। শ্রমিকের বুকের রক্তে প্রতিষ্ঠিত হয় দাবি।

এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক গড়ব দেশ/এগিয়ে যাবে বাংলাদেশ।’

বাংলাদেশে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি পাওয়ার ক্ষেত্রে এখনও নানা বৈষম্যের কথা শোনা যায়। সরকার পোশাক খাতসহ কয়েকটি খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করে দিলেও অনেক মালিকই তা মানেন না বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন। ন্যায্য মজুরি না পাওয়া তাদের জীবন মানের উন্নতি হচ্ছে না।

– ফাইল ফটো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: