মাগুরার ২৭ বীর মুক্তিযোদ্ধাকে স্মরন। ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন। Magura news

বিশেষ প্রতিবেদক-

আজ শুক্রবার কামান্না কবরস্থানে নির্মিত স্মৃতি সৌধে শৈলকুপা ,
মাগুরা ও শ্রীপুরের মুক্তিযোদ্ধা সংসদ ২৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরনে
কামান্না স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই সময় শহীদদের স্মরনে
এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া হাজীপুর গ্রামের মসজিদে দোয়
মাহফিল অনুষ্ঠিত হয।
জানাগেছে , ২৭ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরনে আজ সকালে শুক্রবার ১০টায়
কামান্না স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় শৈলকুপা , মাগুরা , শ্রীপুর
মুক্তিযোদ্ধা সংসদ । এরপর শহীদদের স্মরনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত
হয়। শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরনসভায় শৈলকুপা , মাগুরা ও শ্রীপুরের মুক্তিযোদ্ধারা অংশ নেন। এছাড়া হাজীপুর গ্রামের মসজিদে দোয়
মাহফিল অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে মাগুরার হাজীপুর বাহিনীর একদল মুক্তিযোদ্ধা
ঝিনাইদহের শৈলকুপার কামান্না গ্রামে রাত্রি যাপনের জন্য মাধব কুন্ডু নামে এক
ব্যক্তির বাড়ির একটি টিনের ঘরে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাদের অবস্থানের এ খবর
স্থানীয় রাজাকাররা ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরায় পাক বাহিনীর ক্যাম্পে পৌঁছে
দেয়। খবর পেয়ে রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় ঝিনাইদহ ,শৈলকুপা ও
মাগুরা থেকে আসা পাক সেনারা ২৬ নভেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধাদের উপর
অতর্কিতে আক্রমন শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে
তুলতে চেষ্টা করে কিন্তু সুসজ্জিত পাকিস্থানী বাহিনীর আক্রমনের মুখে
ঘটনাস্থলেই ২৭জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক সেনারা চলে গেলে মুক্তিযোদ্ধারা
এলাকাবাসীর সহায়তায় কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে গণ কবরে ২৭ বীর
শহীদদের সমাহিত করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: