শালিখায় চ্যালেঞ্জ জানাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনে  সরকার দলীয় প্রার্থীদের চ্যালেঞ্জ  জানাচ্ছে বিদ্রোহীরা।
 শালিখার সাতটি ইউপিতে নৌকার বিপরীতে প্রার্থী হয়েছেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন। আওয়ামী লীগের মধ্যে  বিভক্তি থাকায় বিদ্রোহীদের মাঠ থেকে সরাতে পারেনি আওয়ামীলীগ নেতারা। দ্বিতীয় ধাপে সদরের ১২ টি  ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় বিএনপির সহ  অন্যান্য  দলের  প্রার্থীরাও নড়েচড়ে বসেছে। এমন পরিস্থিতিতে শালিখার ইউপি নির্বাচনে  প্রতিটি উপজেলার উপজেলার প্রতিটি ইউপিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থীরা। তৃতীয় ধাপে আগামী ২৮ শে নভেম্বর শালিখা উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে জানা গেছে  শালিখার ৭ টি ইউপিতে  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।  এর মধ্যে শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস রয়েছেন। আড়পাড়া ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস এবারও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন। দলীয় শৃঙ্খলা অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদকসহ ১০ জনকে বহিস্কার করেছে আ.লীগ। শালিখা উপজেলা ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ ইউনিয়নের নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের দ্বিমুখী ও ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কোন কোন ইউপিতে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিচ্ছে। শালিখা উপজেলায় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ও সমার্থক মোট ১০ জন প্রার্থী  স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। শালিখা উপজেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন বিএনপি যেহেতু দলীয়ভাবে নির্বাচনে যায়নি। ফলে যারা প্রার্থী হয়েছেন, তারা সবাই নিজ দায়িক্তে হয়েছেন।দলের সাথে তাদের কোন  সমন্বয় নেই। তবে দলীয় সমর্থন না পেলেও কয়েকটি ইউপিতে বিএনপির প্রার্থীদের জয়ের সম্ভবনা রয়েছে বলে তারা মনে করেন। শালিখার ৬ টি ইউপিতে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাগুরা সদরে একটি ইউপিতে জয় ও ভালো ফলের  কারণে তৃতীয় ধাপে কয়েকটি ইউপিতে ভালো ফল প্রত্যাশা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।আ.লীগ, বিএনপি ও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,প্রতিটি ইউনিয়নে ভোটের ফলাফল নির্ধারনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বিএনপির সমার্থক ভোটাররা।
ধনেশ্বরগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী শ্রী বিমলেন্দু শিকাদার,  বিদ্রোহী হয়েছেন জেলা আ.লীগের সদস্য গোলাম ছরোয়ার,বিএনপিপন্থী গোবিন্দ বিশ্বাস সহ  ৫জন।
তালখড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী সিরাজ মন্ডল, বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মজনু মিয়া ও  আ.লীগ নেতা সামছুর রহমান। বিএনপি পন্থি মোতালেব বিশ্বাস সহ ৬ জন।
আড়পাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আবু হানিফ মুন্সির সঙ্গে  বিদ্রোহী হয়েছেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস, বিএনপি নেতা ও সমার্থক নয়নুজ্জামান ও মহসিন আলী সহ ৬ জন।
শতখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন ঝন্টুর সঙ্গে বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি আকবার মোল্যা,  আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিএনপি নেতা ফরিদ ও জাফর মোল্যাসহ ৬জন।
শালিখা ইউনিয়নে নৌকার প্রার্থী বাবলু হোসেনের সঙ্গে বিদ্রোহী আ.লীগ নেতা আনিচুর রহমান ও আলতাব হোসেন,বিএনপি পন্থি আলী হুসাইন শিকদার ও সাবেক চেয়ারম্যানের স্ত্রী সেলিনা আক্তার সহ ৬ জন।
বুনাগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বক্তিয়ার উদ্দীনের সঙ্গে বিদ্রোহী আ.লীগ নেতা ইমদাদুল হক।
গঙ্গারামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল হালিম মোল্যার সঙ্গে বিদ্রোহী আ.লীগ নেতা শামছুর রহমান, বিএনপি পন্থি আবু সেলিম রেজা সহ ৫ জন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্যামল কুমার দে বলেন, আমরা উপজেলা আ.লীগ একাট্টা হয়ে নৌকার পক্ষে কাজ করছি।বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় নেতা কর্মিরা নৌকার বিপক্ষে কাজ করলে ছাড় দেওয়া হবে না।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: