বিশেষ প্রতিবেদক-
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম মোল্যা (৩০) নামে এক
পথচারী নিহত হয়েছে। আজ বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের
সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মোল্যা সদর উপজেলার
কাঁশিনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম মোল্যার ছেলে। বুধবার ভোরে
কাঁশিনাথপুর চারাবটতলা মসজিদে ফজর নামাজ শেষে হাঁটতে বের হন ইব্রাহিম।
এ সময় ঝিনাইদহগামী একটি প্রিমিয়াম সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল জানান, ট্রাকচালক আল আমিনকে (২৭) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

