মাগুরায় প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ। Magura news

বিশেষ প্রতবেদক- 

সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ করি- এই শ্লোগানে গতকাল রবিবার বিকালে মাগুরায় প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ খুলনা অঞ্চলের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে এ প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক, রকিবুল হক দিপু,জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের মাগুরা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুুর রহমান প্রমুখ। বক্তারা জানান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতা
কোন স্থান নেই। দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির সদস্য ও এর নেপথ্যের কুশীলবদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া প্রতিবাদী আবৃত্তি করেন মাগুরার আবৃত্তি সংগঠন কন্ঠবীথির
সদস্যরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: