বিশেষ প্রতিবেদক-
হিন্দু সম্প্রদায়ের উপর দেশের বিভিন্ন স্খানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা,
ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ শনিবার মাগুরায় বিক্ষোভ মিছিল ও
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে হিন্দু বৈদ্ধ্য
খৃষ্টান ঐক্য পরিষদ এর পক্ষথেকে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন
কমিটির সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৈদ্ধ্য
খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস, মাগুরা হিন্দু
বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারন
সম্পাদক রাজেশ গোপাল, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানান।


