বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতায় দুই মেম্বার পদপ্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ানের পাড়ুয়ারকুল গ্রামের দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জন কে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। সন্দেহজনকভাবে মেম্বর ইসমাইল গ্রুপের ২জন এবং মেম্বর প্রার্থী সেকেন্দার গ্রুপের ৪ জন কে আটক করা হয়। আটককৃতরা হলেন, উজ্জ্বল (৪১), শফিকুল (৪২) হানিফ (২২) রাতুল (২০) ও বরকত (২১) বাকী একজনের নাম পাওয়া যায়নি। বাবুখালী ক্যাম্প ইনচার্জ সুবীর জানান, উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল একালায় আপন মামা ভাগ্নে দুই জনের গ্রুপের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এক গ্রুপের নেতৃত্ব দেন মেম্বর ইসমাইল অন্যটা সেকেন্দার। উত্তেজনার সংবাদ পেয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্য ও মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরে এলাকাটি অভিযানের আওতায় এনে সকল ধরনের বেআইনি অস্ত্রের উদ্ধারের সন্ধানে কাজ করছে মহম্মদপুর থানা পুলিশ। এ ব্যাপারে বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ আলীর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


