শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু –

মাগুরা শ্রীপুরে কৃষি অধিদপ্তরের সহযোগীতায় (খরিপ-১) ২০১৭-১৮ মৌসুমে ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আজ বুধবার এ সার ও বীজ বিতরন করা হয়।

সুবিধাপ্রাপ্তদের মধ্যে ১’শ ৬০ জনকে মাথাপিছু ৫ কেজি হারে উফশি ও ৮০ জনকে ১০ কেজি হারে নেরিকা জাতের ধান বীজ এবং ২’শ ৪০ জনের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফৌজিয়া আক্তার, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম ও বারইপাড়া গ্রামের কৃষক হবিবর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: