বিএনপি জামায়াত উগ্র সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে – বাহাউদ্দিন নাছিম। Magura news

বিশেষ প্রতিবেদক- 

আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম
বাহাউদ্দিন নাছিম বলেছেন,‘যারা সাম্প্রদায়িক শক্তির ওপর ভর ক’রে ধর্ম
নিয়ে রাজনীতি করে সেই বিএনপি জামায়তের মত রাজনৈতিক দল একটি
নীল নকশা ক’রে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে
সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা ১২ ঘন্টার
মধ্যে সারা দেশে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা করেছে। ঐক্যবদ্ধভাবে হিন্দু
সম্প্রদায়ের জানমাল রক্ষা করেছে’।
আজ শুক্রবার মাগুরা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দিতে এসে
এসব কথা বলেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম
বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ‘করোনা সংকটের পরেও এবারের শারদীয় দূর্গা
পূজা উৎসবে মানুষের সম্পৃক্ততা ছিল। মানুষের মাধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল।
ধর্মীয় সম্প্রীতির সেই জায়গাটিকে প্রশ্নবিদ্ধ করতে উগ্র সাম্প্রদায়িক
গোষ্ঠীকে উস্কে দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। যারা আওয়ামীলীগের নেতা
কর্মীরা ব্যর্থ হয়েছে এই কথাটি বলার চেষ্টা করে প্রকারন্তরে তারা
সাম্প্রদায়িক সংঘাত বাড়ানোর জন্য এ ধরনের অপপ্রচার চালায়’।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। প্রধান বক্তা
ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা
এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এমপি,মাগুরা জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: