শালিখায় জনতা ব্যাংকের রোড শো ও লিফলেট বিতরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
শালিখায় জনতা ব্যাংক লিমিটেড এর আড়পাড়া শাখার উদ্যোগে পাসপোর্ট ফি, আইকর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ অন্যান্য সরকারি রাজস্ব সেবা প্রদানে চালান প্রক্রিয়া চালু উপলক্ষে লিফলেট বিতরণ ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় জনতা ব্যাংক আড়পাড়া শাখার ব্যবস্থাপক মওদুদ হোসেনের নেতৃত্বে প্রচারধর্মী এ রোডশো টি  জনতা ব্যাংক আড়পাড়া শাখার চত্বর থেকে শুরু করে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক আড়পাড়া শাখা সিনিয়র অফিসার আয়নাল হক, পলাশ চন্দ্র বিশ্বাস, বিদুষ কুমার বিশ্বাস, যাদব কুমার বিশ্বাস, অফিসার আমিরুল ইসলাম, ইমদাদুল হক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। লিফলেট বিতরণকালে জনতা ব্যাংক আড়পাড়া শাখার ব্যবস্থাপক মওদুদ হোসেন বলেন, এখন থেকে জনতা নব্যাংক অন্যান্য ব্যাংকের মতো স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়া চালু করেছে যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রদেয় অর্থ তাৎক্ষণিকভাবে জমা করা যাবে পাশাপাশি তিনি শালিখার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কে জনতা ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: