মাগুরায় কর্মহীন অসহায় দরিদ্র শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরন। Magura news

বিশেষ প্রতিবেদক –

করোনা পরিস্থিতির কারনে কর্মহীন অসহায় দরিদ্র শ্রমিকদের জন্য
প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান
মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী আজ শনিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামে বিতরন করা হয়েছে। সংসদ সদস্য.
এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে ৩৬৭ জন কর্মহীন
অসহায় দরিদ্র কুলি, নরসুন্দর ও হিজরা সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য
সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১
লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম নুডুলস বিতরন করা হয়। এর ফলে করোনায় কর্মহীন ৩৬৭ জন অসহায়, দরিদ্র শ্রমিক উপকৃত হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া এই খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে জেলার সর্বত্র অসহায় দরিদ্র শ্রেনীর লোকদের মাঝে বিতরন অব্যাহত থাকবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: