মাগুরায় কুশোবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক। Magura news

বিশেষ প্রতিবেদক –

ধানক্ষেতের পাশ থেকে সুমি খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মাগুরা সদরের কুশোবাড়িয়া এলাকায় একটি ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে ছিল।

সুমি খাতুন কুশাবাড়িয়া গ্রামের ইটভাটার শ্রমিক আল আমীন বিশ্বাসের স্ত্রী ও ছোট ফালিয়া গ্রামের বসির বিশ্বাসের মেয়ে।
তার ভাই রুবেল বিশ্বাস জানান, আট বছর আগে কুশাবাড়িয়া গ্রামের আল আমীনের সাথে সুমির বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নানা কারণে আল আমীন তার বোনকে নির্যাতন করতেন। নানা সময় সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও লাভ হয়নি।
তিনি বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ধানক্ষেতের পাশে রেখে দেওয়া হয়েছে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: