বিশেষ প্রতিবেদক –
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত নমুনায়
মাগুরায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, ল্যাবটিতে মাগুরার ৩৪টি নমুনার মধ্যে চারটি পজেটিভ আসে।
পরীক্ষার ফলাফল সকালেই সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।


