মাগুরায় হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত, আটক ৩। পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর এর দারিয়াপুর গ্রামে গত ১মার্চ সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ এর পরিচয় মিলেছে। জুয়ার নেশাই এসকেন মোল্যা (৭৩) নামে ওই বৃদ্ধের মৃত্যুর কারণ বলে আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান- সদরের গৌরিচরণপুর গ্রামে এসকেন মোল্যা দীর্ঘদিন এলাকা থেকে চলে গিয়ে ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। এসকেন মোল্যা একজন দক্ষ জুয়াড়ী ছিল। তিনি বেশীরভাগ সময়ই জুয়ায় জিততেন। যার ফলে তাদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার দিন তার জুয়ার সঙ্গি ধলহরা কালুপাড়া গ্রামের চাতাল শ্রমিক মিনহাজ(২৮), সাচানি রাউতড়া গ্রামে শহর আলী (৬৯) ও রাজারামপুর গ্রামে আনসার উদ্দিন (৬৫) তার সঙ্গে জুয়া খেলে হেরে যায়। যার ফলে উত্তেজনার বশবর্তী হয়ে প্রথমে তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে ও পরে তাকে গলায় স্টীলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: