শালিখা থানা পুলিশের আনন্দ উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় শালিখা থানা পুলিশের আয়োজনে ৭ ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩ টায় শালিখা থানা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও দেশের অভূতপূর্ব উন্নয়ন এর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় শালিখা থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাগুরা মোহাম্মদ ইব্রাহিম, শালিখা থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শালিখা থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও পুলিশের সদস্য, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: