বিশেষ প্রতিবেদক –
মাগুরায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ৫ কিলোমিটার দীর্ঘ
বঙ্গবন্ধু মিনি ম্যারাথন প্রতিযোগিতা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা
প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্দ্যোগে আয়োজিত উন্মুক্ত এই ম্যারাথন
প্রতিযোগীতার উদ্ভোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে এই ম্যারাথন
প্রতিযোগিতা শুরু করে আবালপুর হয়ে ৫ কিলোমিটার দৌড় শেষে স্টেডিয়ামে এসে শেষ হয়।
সমাজের সর্বস্তরের লোক, সেনাবাহিনীর সদস্য, স্কুল কলেজের শিক্ষক ও
ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সংসদ সদস্য
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

