মাগুরায় প্রতিবেশি যুবকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা শহরতরীর বরুনাতৈল পশ্চিম পাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় প্রতিবেশি যুবকের ছুরি কাঘাতে আকামত মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বরুনাতৈল গ্রামের মৃত মোবারক মোল্লার পুত্র নিহত আকামত মাগুরা পুরাতন বাজারে শ্রমিকের কাজ করতেন।

নিহতের ছেলে নাসিরুল হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তার বাবা বাড়ির সামনে আলাউদ্দিনের দোকানে চা খেতে যান। এ সময় প্রতিবেশি জালাল শেখ (জালার) পুত্র এশা শেখ হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে তার বাবা আকামতের বুকের ছুরি দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কী কারণে তার বাবাকে নির্মমভবে হত্যা করা হলো তারা তা জানেন না। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফুর রহমান জানান, হাসাপাতালে আসার আগেই আকামতের মৃত্যু হয়। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের কারণ ও অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: