মাগুরায় মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণে কর্মশালা। Magura news

বিশেষ প্রতিবেদক –

দেশে মসলা জাতীয় ফসলের গবেষণা,চাষাবাদ জোরদারকরণসহ এ বিষয়ক প্রযুক্ত হস্তান্তর বিষয়ক দিনব্যাপী কর্মশালা পরমানু কৃষি গবেষণা-বিনা মাগুরা উপকেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাগুরা আঞ্চলিক মষলা গবেষণা কেন্দ্র মাগুরা এটির আয়োজন করে।

কৃষি গবেষণা ইউস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ নাজিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুর রৌফ। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা ও মুল্যায়ন উইং এর পরিচালক ড. মুহাম্মদ কামরুল হাসান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও
প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন, ঝিনাইদহ কৃষি বিজ্ঞান ইনন্সিটিউট এর অধ্যক্ষ সুজন মজুমদার, মাগুরা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামানিক, মাগুরা আঞ্চলিক কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা ড. মুহাম্মদ মনিরুজ্জামানসহ কৃষি উদ্যোক্তা ও কৃষক, কৃষাণী বক্তব্য রাখেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে বর্তমানে মোট মসলা জাতীয় ফসলের চাহিদা
৫৮ লক্ষ টন। সেখানে দেশে উৎপাদন হয় ৪৫ লক্ষ টন। অন্যদিকে প্রধান মসলা পেয়াজের
ঘটতি ২৫ শতাংশ। এই উৎপাদন ঘাটতি কমাতে হলে গ্রীষ্মকালীয় পেয়াজ ফলাতে
হবে। এছাড়া পেয়াজসহ অন্যান্য মসলা আবাদের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও
উন্নতজাতের ব্যবহার একইভাবে বাড়ানো জরুরী বলে বক্তারা মনে করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: