শালিখায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় বাংলাদেশ স্কাউটস শালিখা উপজেলা শাখার ৮ম  ত্রৈ-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মো: বাতেন কে সভাপতি, শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহারুল ইসলাম কে সম্পাদক এবং শতখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম কে কোষাধ্যক্ষ  করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্কাউটস এর শালিখা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় শালিখা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্কাউটসের সম্পাদক রেজাউল ইসলাম, সহকারী কমিশনার মোকাদ্দেস হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানুল হক, শালিখা উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি এ কে এম খায়রুল আলম, সহকারি কমিশনার ইয়াসমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠাটির সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা স্কাউটসের সহকারী কমিশনার আলী আহসান।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: