মাগুরার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার
ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি ) সকালে সেখানে কলেজ
শিক্ষকরা শহীদ মিনারে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ
মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি
সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙ্গা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে
দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা এটি রাতের আধারে ভেঙ্গে দিয়েছে। এটির যথাযথ তদন্ত
হওয়া জরুরী।
৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মানে ৩ টি পিলারে মোট ৬ টি ৮
মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে
সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল
ঘটনাস্থলে যান । সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপন করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার
কামরুল হাসান ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: