মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় নানা আযোজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার ভোরে প্রভাত ফেরী অনুষ্ঠিত হযেছে। ভাষা শহীদদের সম্মানে প্রভাত ফেরীতে অংশ নিয়েছে মাগুরারর বিভিন্ন স্তরের মানুষ।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হোসেন শহীদ
সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরির একটি
শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান
শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল
সার্জন, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,
আইনজীবীসহ বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন। পরে শহীদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে
রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: