বখাটের শাস্তি দাবিতে মাগুরা দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বখাটের শাস্তি দাবি করে মাগুরা দুধ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের চৌরঙ্গী মোড় থেকে দুধ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে রেজিষ্টি অফিসের মোড় পর্যন্ত রাস্তার দুপাশ জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু, ম্যানেজিং কমিটির সদস্য কাজী আবু নইম ও ছাত্রীদের পক্ষে অর্পিতা সাহা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে বখাটে মাসুদ বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্কুল ছাত্রীর বাবা জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, প্রতিবেশি আক্তার বিশ্বাসের ছেলে মাসুদ বেশকিছু দিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাসুদ মেয়েটিকে আবারো প্রেমের প্রস্তাব দেয়। এতে প্রতিবাদ করলে বখাটে মাসুদ প্রকাশ্যে মেয়েটিকে চড়-থাপ্পড় মারে। বিষয়টি সে বাড়িতে গিয়ে পিতা মাতাকে জানায়।

জয়নাল আবেদিন এ ঘটনা তখনই মাসুদের বাবা-মাকে জানালে তারা জয়নাল আবেদিনকে উল্টো বকাঝকা করেন। এ ঘটনা জানতে পেরে ক্ষোভে, অভিমানে তার মেয়ে ঘরে দজরা দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস জানান, আত্মহত্যার চেষ্টাকারী স্কুল ছাত্রীর চিকিৎসা চলছে।

সদর থানার ওসি তদন্ত মোঃ হোসেন আল মাহবুব জানান, অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে আদালতে নেয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: