মাগুরায় সামাজিক শত্রুতায় নির্মম প্রতিশোধ!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সামাজিক শত্রুতার নির্মম প্রতিশোধ নিয়েছে অপরপক্ষ। রাতের আঁধারে সদর উপজেলার চাঁনপুর গ্রামে আব্দুর রাজ্জাক ও আব্দুর রফিক মাষ্টার নামে দুই ব্যক্তির কলা ও পেঁপে বাগানের প্রায় ১ হাজার গাছ কেটে সাফ করে দিয়েছে দূর্বত্তরা এমনটাই দাবি অভিযোগকারীদের। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দাবিদার আব্দুর রাজ্জাক ও আব্দুর রফিক মাষ্টার গণমাধ্যমে জানান, তাদের বাগানের গাছ কেটে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামের সামাজিক দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাদের এ ক্ষতি করেছে বলে তিনি দাবি করেন।

অপরদিকে কানাঘুসায় বিপরীত তথ্যও মিলেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই এ কান্ড ঘটিয়ে থাকতে পারেন বলেও স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আজমল হুদা জানান, সদরের চাঁনপুর গ্রামে একটি কলা ও পেঁপে বাগানের গাছ কাটার সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: