মাগুরায় গাজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে দুই কেজি গাজাসহ আটক করেছে। রবিবার বিকেলে সদর উপজেলার দেড়ুয়া গ্রাম থেকে তাদের আটক করেছে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ডিবি পুলিশ ওই গ্রাম থেকে মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মেদ এবং তার স্ত্রী চায়না খাতুনকে দুই কেজি গাজাসহ আটক করে।

পুলিশের হাতে আটক বুলবুল নরসিংদি জেলার শিবপুর উপজেলার বিল চিনাদী গ্রামের মহিউদ্দিনের ছেলে। সে স্ত্রী ও সন্তানকে নিয়ে মাগুরায় দেড়ুয়া গ্রামে শ্বশুর গুল বিশ্বাসের বাড়িতে অবস্থান করে মাদকের ব্যবসায়ী চালিয়ে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: