মাগুরানিউজ.কমঃ
মাগুরায় অসময়ের বৃষ্টিতে মাটি হয়ে গেল ইট। শুক্রবার রাত ও শনিবার সকালের কয়েকদফা বৃষ্টিতে জেলার বিভিন্ন ভাটার কাচা ইট নষ্ট হওয়ায় মালিকরা ওই অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন। ভরা মৌসুমে প্রতিটি ভাটাতে ১ থেকে ৫ লাখ টাকার ইট বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
শনিবার সকালে জেলার কয়েকটি ইটভাটা ঘুরে দেখাগেছে, বিভিন্ন ভাটায় প্রচুর কাচা ইট বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ফিল্ডে কাদাপানি জমে যাওয়ায় নতুন করে ইটও তৈরি করা সম্ভব হচ্ছেনা। বৈরি আবহাওয়া স্থায়ী হলে আরো ক্ষতির আশঙ্কা করছেন ভাটা মালিকরা।


