মাগুরানিউজ.কমঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের খেলায় জয় লাভ করেছে সাতক্ষীরা ও মাগুরা জেলা দল।
শনিবার বেলা ২টায় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা ও নড়াইল জেলা দল। সাতক্ষীরা জেলা দল আক্রমণাত্মক ফুটবল খেলে ৬ টি গোল করে। নড়াইল ১টি গোল করে পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। খেলায় সাতক্ষীরা ৬-১ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে মাঠ ছাড়ে।
একই মাঠে ৪ টায় অনুষ্ঠিত ২য় ম্যাচে মুখোমুখি হয় খুলনা ও মাগুরা জেলা দল। খেলায় মাগুরা জেলা দল খুলনা জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে।


