প্রধানমন্ত্রীর মাগুরা আগমন উপলক্ষে ছাত্রলীগের স্বাগত মিছিল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাগত মিছিলটি মাগুরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সরকারি কলেজ প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর মেহেদি হাসান রুবেল, জেলা সহ সভাপতি শাহিনুর রহমান, সুমন সেন, সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান তারিক, আলী হোসেন মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল মোল্লা, কেন্দ্রীয় সদস্য পার্থ সারথী বিশ্বাস প্রমুখ।

নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সকল নেতাকর্মীকে নিজ উদ্যোগে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সংগঠন ঘোষিত কর্মসূচীতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতেও অনুরোধ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: