মাগুরা জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক – 

মাগুরা পুলিশ লাইনস্ মাঠে আজ বুধবার অনুষ্টিত হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস খুলনা বিভাগীয় পর্যায়ের মাগুরা জেলার কাবাডি প্রতিযোগিতা- ২০২০।

মাগুরা জেলা পুলিশের আয়োজনে চার থানা দলের অংশগ্রহনে এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার খাঁন মোঃ রেজওয়ান, পিপিএম।

ক্রীড়াবান্ধব পুলিশ সুপার হিসেবে প্রশংসিত খাঁন মোঃ রেজওয়ান তার ব্যক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে মাগুরা জেলার সুনাম ও মর্যাদা জাতীয় অঙ্গনে বৃদ্ধি পাবে এবং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো শক্তিশালী হবে।

এসময় আরো উপস্থিত থাকেন অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সদর) মোঃ ইব্রাহিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, এএসপি মহিউদ্দিন, চার থানার ওসিসহ পুলিশের অনান্য সদস্যবৃন্দ।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: