কলা বাগানের আড়ালে গাঁজার বাগান, ৩৬ গাছ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুরে গাঁজার গাছসহ নাছির উদ্দিন (৩০) নামে একজনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রো-নগর মধ্যপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট বড় ৩৬টি গাঁজার গাছ উদ্ধার ও নাছির উদ্দিন আটক করা হয়।

আটককৃত নাছির উদ্দিন উক্ত এলাকার আবুল খায়ের মোল্যার ছেলে।

মহম্মদপুর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিপন ও এএসআই কামরুল, ফারুক এর নেতৃত্বে একটি দল পলাশবাড়িয়া ইউনিয়নের রো-নগর মধ্যপাড়া এলাকায় বিকেল থেকে অভিযান পরিচালনা করে। পরে সন্ধার দিকে জনৈক নাছিরউদ্দিনের বাড়ির পাশে কলা বাগানের ভেতর গাঁজাবাগানের সন্ধান পায়। সেখানে গোপনীয়তার সাথে রোপনকৃত ৩৬টি গাঁজা গাছ উচ্ছেদ ও উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় অভিযুক্ত নাছিরউদ্দিনকে কে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: