স্বর্ণ ডাকাতির মামলায় ৭ জনের কারাদণ্ড

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক- 

জুয়েলারি থেকে প্রায় ৩ কেজি পরিমাণ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৭ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মাগুরার আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- শাহাজান ব্যাপারি, ফোরকান, মিলন, ইমতিয়াজ বাবলু, সোহাগ, খলিল ও লিটন। তাদের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়।

২০১৩ সালের ১১ মার্চ দুপুরে তারা যশোরের বাণি জুয়েলারি থেকে লুটকৃত স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে মাগুরার সদর উপজেলার ইছাখাদা এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ওয়াজেদা সিদ্দিকী বলেন, আসামিদের মধ্যে শাহাজান ব্যাপারি ছাড়া বাকি ৬ আসামী পলাতক রয়েছে।

মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন ওয়াসিকুর রহমান কল্লোল।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: