মাগুরায় মৃত উটপাখি উদ্ধার ।। নানা প্রশ্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার রাউতড়া সরকারি প্রাথমিক এলাকায় মহাসড়কের পাশ থেকে পূর্ণ বয়স্ক একটি উটপাখি উদ্ধার করেছে মাগুরা সামাজিক বনায়ন বিভাগ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী মৃত উট পাখিটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা এটি উদ্ধার করে তাদের দপ্তরে নিয়ে আসে।

এদিকে এ ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এলাকাবাসীদের দেওয়া তথ্য মতে সকালে মৃত অবস্থায় উট পাখিটি মহাসড়কের পাশে পড়ে ছিল। এটির দুই পা বাইসাইকেলের টিউব দিয়ে বাধা ছিল। কেউ রাতের আধারে সেখানে ফেলে রেখে গেছে। রাতে ঘটনাস্থলে একটি পিকআপকে অনেকক্ষণ দাড়িয়ে থাকতে দেখেছে অনেকে। হতে পারে অন্য কোনো স্থান থেকে এটি ওই পিকআপে রাউতড়া এলাকায় আনা হয়েছে।

স্থানীয় আলমখালি বাজারের সোহেল নামে এক যুবক জানান, এই উট পাখিটি পার্শ্ববর্তী ঝিনাইদহ এলাকা থেকে নিয়ে আসা হতে পারে। সেখানে পোড়াবাড়ি এলাকায় পাচারকারিদের মাধ্যমে এ ধরনের পাখি গোপনে কেনা-বেচা হয়। হতে পারে উট পাখিটি বিক্রির পর অন্যত্রে বহনকালে মারা গেছে।

এ ব্যাপারে মাগুরা সামাজিক বনায়ন বিভাগের কর্মকর্তা এস এম আবুল বাসার বলেন, ‘মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার খবরের ভিত্তিতে রাউতড়া মহাসড়কের পাশ থেকে পাখিটি মৃত অবস্থায় উদ্ধার করি। বন বিভাগ খুলনা কর্মকর্তাদের পরামর্শে উট পাখিটি মাগুরা বন অফিসের পাশে মাটি চাপা দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা হবে। এটি পূর্ণ বয়স্ক। ওজন ১২০ কেজি।’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: