গণদাবি পুনঃ বিবেচনার ।। মাগুরায় চার লেনে গন্ডগোল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় ট্রাকের ধাক্কায় কিবলু মোল্যা নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ৩নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় তাৎক্ষনিক বিক্ষুব্ধ এলাকাবাসী দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। একাধিক স্পিডব্রেকার নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, প্রায়শই মহাসড়কের পারনান্দুয়ালী ৩নং ব্রিজ সংলগ্ন ঐ স্থানটিতে এ্যাকসিডেন্টের ঘটনা ঘটে। মোড়টিতে গড়ে প্রতি ৫ দিনে একটা দুর্ঘটনা ঘটে বলে দাবি তাদের।

স্থানীয়রা দুর্ঘটনার কারন হিসাবে নবনির্মিত চার লেন সড়কের উক্ত স্থানে নির্মিত রোড ডিভাইডারকে অন্যতম কারন হিসেবে দায়ী করেছেন। তাদের মতে একটা মোড় থেকে চার লেন শুরুর স্হান নির্বাচন ঠিক হয়নি।

তাদের জিজ্ঞাসা, চার লেন রাস্তা যে কতৃপক্ষ করছেন তাদের মাথায় কি আাসেনি, এরকম একটা মোড় থেকে কিভাবে চার লেন সড়কের রোড ডিভাইডেশন শুরু হয়। তাছাড়া উক্ত স্থানটিতে দুইদিক থেকে সংযোগ সড়ক মিলেছে। সেকারনে স্থানটি এমনিতেই ব্যাপক ঝুকিপূর্ন।

স্থানীয়দের দাবি, চারলেনের কাজ উক্ত স্থান থেকে শুরু না হয়ে লেন কিছুটা বৃদ্ধি করে পল্লীবিদ্যুত অফিসের সামনে থেকে শুরু করলে যথাযথ হবে। তাহলে রোড ডিভাইডারটি প্রায় ১কিলোমিটার দুর থেকে দেখা যাবে। এ বিষয়টি পুনঃ বিবেচনার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শহরের প্রবেশমুখে এই এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসী সেখানে একাধিক স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন।বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: