‘বাল্যবিবাহ নয়’- এবার পুরো মাগুরা সদর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ মাগুরা সদর উপজেলাকে আজ বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সদরের হাজীপুর হাইস্কুল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত গণসমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করেন।

জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম আল-হোসেন, ডি ডি এল জি খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিঃ পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর ইউ এন ও মোঃ ইয়ারুল ইসলাম।

জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান এ সময় তার প্রতিক্রিয়ায় বলেন- নারীর ক্ষমতায়ণের পূর্বশর্ত বাল্যবিবাহমুক্ত পরিবেশ। অভিবাদন মাগুরা সদরের জনগণকে। শীঘ্রই মাগুরা জেলা মুক্ত হবে।

একই অনুষ্ঠানে সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলাও ঘোষনা করা হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ ও হাজীপুর ইউ পি যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: