মাগুরায় চাতালের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় ধান সিদ্ধ করার চুলার আগুনে পড়ে রাহুল (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর পিতার নাম রবিউল ইসলাম। মাগুরা পৌর এলাকার পুলিশ লাইন এলাকায় অবস্থিত একটি ধানের চাতালে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে তাকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাগুরা পৌর এলাকার পুলিশ লাইন এলাকার একটি ধানের চাতালে শ্রমিক হিসাবে কাজ করতো মৃত শিশুটির হতভাগ্য বাবা রবিউল ইসলাম ও মা রেহেনা। তারা উক্ত চাতালের মধ্যে একটি ঘরে থাকতেন।

বিকালে শিশু রাহুল খেলা করার সময় ধান সিদ্ধ করার চুলায় পড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় রাতে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত জরুরী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: