মাগুরায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় আ’লীগের দুই পক্ষের একটি সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আতিয়ার, মিজানুরসহ স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বিকেলে হাজরাপুরের রাউতড়া হৃদয় নাথ স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে ভলিবল খেলার আয়োজন করে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায়। এর সূত্র ধরে এক পক্ষের খেলোয়াড় অনিক বাড়ি ফেরার পথে বহিরাগত কয়েক যুবকের হামলার শিকার হয়।

এ নিয়ে হাজরাপুর ইউনিয়নের বাসিন্দা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সমর্থকদের সঙ্গে হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধ মিমাংসার জন্য সন্ধ্যায় চেয়ারম্যান কবির হোসেন আলমখালী বাজারে আওয়ামী লীগ অফিসে সালিসি বৈঠক ডাকেন।

বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ারম্যান কবির হোসেনসহ অন্ততঃ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার রাজনৈতিক আধিপত্য হাজরাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়নসহ নানা বিষয় নিয়ে আব্দুল মান্নান ও কবির হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: