মাগুরায় ছিনতাইকারী ধরে পুলিশে দিলেন আইনজীবী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

জীবন বাজি রেখে ছিনতাইকারীকে ধরে পুলিশে তুলে দিয়েছেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন। রবিবার রাতে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

এ্যাড. রাশেদ মাহমুদ শাহীনের ব্যক্তিগত ফেসবুক পেজে এ বিষয়ে লেখা স্টাটাসটি মাগুরা নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
————————————————————-
”একটি সামাজিক অনুষ্ঠানে ছিলাম, মা ফোন করে জানালেন এলার্জি জনিত কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে উঠছে, দ্রুত বের হয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্হিত আমজেদিয়া ফার্মেসিতে গেলাম মায়ের জন্য ঔষধ আনতে। বাড়ী ফেরার পথে চৌরঙ্গী মোড়, কেশবমোড় পার হয়ে বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ীর পথের বাঁকে ঘটনাটা ঘটল, শীতের কুয়াশাচ্ছন্ন সুনশান রাত সাড়ে দশটা, একজন ছিনতাইকারী চকিতে চাকু বের করে বীরদর্পে এগিয়ে আসছে, সাথে ভাগিনা (আমার জুনিয়র আইনজীবী) সজিব আহমেদ কে বল্লাম রেডী হও ধরতে হবে, হুংকার দিয়ে পাল্টা এগিয়ে গেলাম, অদূরে দাঁড়িয়ে থাকা সহযোগী দুজন ছিনতাইকারী দৌড়ে নিরাপদে অদৃশ্য হয়ে গেলেও চাকুসহ আপাত মূখ্য ভূমিকায় থাকা ছিনকারীকে ধরলাম, ততক্ষণে শোরগোলে আশপাশের বাড়ী থেকে কেউ কেউ উঁকি দিচ্ছে কিন্তু কেউ এগিয়ে আসছে না, অতপরঃ ঘটনাস্থলের পাশের বাড়ী বন্ধু বিপ্লবের বড় ভাই স্মরণ আমাকে চিনতে পেরে বেরিয়ে এলেন, জীবনের ঝুকি নিয়ে যখন ধরেই ফেলেছি তবে আর ছাড়া কেন? ভাগিনা শক্ত হাতে ধরে আছে ছিনতাইকারী, আমি ফোন দিলাম সদর থানার ওসি কে, ভদ্রলোক খুব দ্রতই মোটরবাইক যোগে দুজন আর টহলভ্যানে ডিউটিরত পুলিশের একটি টিম পাঠালেন, ওটাকে পুলিশে সোপর্দ করে ঘরে ফিরে মায়ের হাতে ঔষধ তুলে দিলাম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার রক্তাক্ত ক্ষতিগ্রস্থ হয়ে ঘরে ফিরতে হয়নি।

সমাজ আর রাষ্ট্রের সকল সমাজবিরোধী আর দূর্নীতিবাজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো নাগরিক হিসেবে আমার – আপনার সকলের দায়িত্ব নয় কি?

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: