মাগুরায় পিপিসহ ৪পদে নতুন নিয়োগ

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি)সহ ৪টি পদে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ ছালাম মন্ডলের স্বাক্ষরিক একটি চিঠি  বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট কাছে এসেছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান মাগুরা জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট কামাল হোসেনকে অব্যহতি দিয়ে সেখানে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলুকে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটার হিসেবে এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট হারুন অর রশিদ ও সৈয়দ ফিরোজুর রহমান।

নতুন নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু ১৯৮৪ সালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যভুক্তির পর থেকে সুনামের সাথে আইন পেশায় জড়িত রয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: