মাগুরায় ইয়াবা বিক্রিকালে পুলিশসহ আটক ২

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ইয়াবা বিক্রির সময় এক কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ওই পুলিশ কনস্টেবলের নাম আবুল বাশার। তিনি মাগুরা সদর উপজেলার হাজিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

কনস্টেবল আবুল বাশারকে আটকের সময় তার সঙ্গে থাকা এক চিহ্নিত ইয়াবা কারবারিকেও ধরা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক আবদুর রহিম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে কনস্টেবল আবুল বাশার (কং-৮৩৫) সদর উপজেলার হাজিপুর গ্রামের মোমিন শেখের ছেলে মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে নিয়ে শহরের কাঁচাবাজার এলাকায় যায়।

পুলিশ সদস্য আবুল বাশার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়দিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে বলে জানান তিনি।

তিনি বলেন, আবুল বাশারের সহযোগী রাজিব হোসেন মাগুরার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে একজন পুলিশ সদস্য আটকের খবর শুনেছি। এ বিষয়ে থানায় মামলা দেয়া হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

তবে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় বেশ আগে থেকেই ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: