মাগুরা মুক্ত দিবস পালিত | Magura News

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আজ ৭ ডিসেম্বর। মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় তৎকালীন মাগুরা মহকুমা। পাকবাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামী লীগে সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 

র‌্যালিটি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া সন্ধ্যায় ব্লাক আউট, মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: