এ লজ্জা রাখি কোথায়?

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

এ আমরা কোথায় তলিয়ে যাচ্ছি? অনাচার, অশ্লীলতা, বিকৃত যৌনাচার, যৌন নিপীড়নের মতো ঘৃণ্য ঘটনার পৌনঃপুনিকতায় আমরা যেন তলিয়ে যাচ্ছি এমন এক অন্ধকারাচ্ছন্নময় সমাজের দিকে। ধুলোয় লুটোচ্ছে শান্তি ও নিরাপত্তা। মানবিক ও সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়েছে তীব্র সংকট। বিশেষ করে বলতে হয় নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নের কথা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চলন্ত বাসে, ট্রেনে ধর্ষণ হচ্ছে; ধর্ষণের পর হত্যা করা হচ্ছে এমনকি পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে; পিতৃতুল্য শিক্ষক দ্বারা মেয়ে শিশুকে ধর্ষণ বা চেষ্টা করার মতো ঘৃণ্য সংবাদও আমাদের শুনতে হচ্ছে।

মাগুরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাাগুরা সদর থানা পুলিশ শহিদুজ্জামান মুন্সি ওরফে সনো মুন্সি (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শহিদুজ্জামান মুন্সি শহরের ভায়না এলাকার ইসহাক মুন্সির পুত্র। তিনি স্থানীয় আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সাইদুর রহমান জানান, গত ২৪ নভেম্বর দুপুরে শহরের ভায়না এলাকার শহিদুজ্জামান সনো মুন্সি তার প্রতিবেশির পাঁচ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানো ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। শিশুটি ভয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করে ছুটে বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিষয়টি বিভিন্ন মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

পরে শিশুটির মা (২৬ নাভেম্বর) মঙ্গলবার তার শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে শহিদুজ্জামান সনো মুন্সিকে ভায়না এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সনো মুন্সি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভাবতেই অবাক লাগে, একজন শিক্ষক যিনি কিনা শিক্ষাগুরু তিনি কীভাবে এমন ঘৃণ্য কাজ করতে পারেন। এদের জন্য আজ বিব্রত পরিস্থিতির মধ্যে আছেন আদর্শবান শিক্ষকরা। অন্যদিকে আস্থাহীনতায় ভুগছেন অভিভাবকরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: