মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আটক ২

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সদর উপজেলার পুখুরিয়া বালিয়াডাঙা এলাকায় বিদুৎস্পৃষ্টে সোমবার রাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহত খন্দকার লুৎফর ফকির (৫২) বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খন্দকার আব্দুল আলিমের ছেল। পেশায় কৃষক।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুখুরিয়া বালিয়াডাঙায় একটি ফসলি জমিতে খন্দকার লুৎফর ফকিরের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ওসি জানান, ঘটনাস্থলের দুপাশে সোহাগ নামে এক যুবকের দুটি পোলট্রি ফার্ম আছে। এই ফার্ম দুটিকে বন্যপ্রাণী প্রতিহত করতে উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংযোগ দেয়া হয়েছে। ওই তারে জড়িয়েই লুৎফরের মৃত্যু হয়েছে। পুলিশ ফার্মের সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করছে।

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: